মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৫ নম্বর বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে স্বারক নং বিএনপি/সাধারণ/৭৭/৫৯২/২০২৫ তারিখ-১৭/১১/২০২৫ আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। চিঠি হাতে পাওয়ার পর আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করে তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
আজ বুধবার ৫ নম্বর বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী জানান, তিনি টাঙ্গাইল জেলা ওলামা দলের দলের আহবায়ক, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিএনপি মির্জাপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। ছাত্র জীবন থেকে আমি ছাত্রদল, যুবদল, ওলামা দল ও বিএনপির জন্য জীবন বাজি রেখে কাজ করেছি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ৫ নং বানাইল ইউনিয়ন পরিষদে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এলাকার একটি কু-চক্রী মহল আমার বিরুদ্ধে দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের নিকট মিথ্যা অভিযোগ দিয়ে ছিলেন যার কোন ভিত্তি ছিল না। ২০২৪ সালের ৫ জানুয়ারি আমাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেন। তদন্তে ঐ সব অভিযোগ মিথ্যা প্রমানিত হওয়ায় গত ১৭ নভেম্বর দল তাকে ক্ষমা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন। এ জন্য তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীর নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন। টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত এমপি প্রার্থী সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীর নিকট কৃতজ্ঞা জানিয়েছেন।







