মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের ধনবাড়িতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দুরে রাখতে ১৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সারে তিন শতাধিক প্রতিযোগি। শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন স্পোর্টস লাভারস এ্যাসোসিয়েশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতার উদ্ধোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। ধনবাড়ি নওয়াব এস্টেট মোতাওয়ালী আফিফ উদ্দিন আহমাদ স্মারক উন্মোচন করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটনি জেনারেল এডভোকেট মাহফুজ বিন ইউসুফ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অংশ গ্রহণকারীরা বলছেন, প্রতিটি মানুষের শরীর সুস্থ্য রাখতে অধ্যাবসায়ের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মুঠোফোন, অবাধ ইন্টারনেট ব্যবহার, মাদকসহ অপরাধ কর্মকান্ড থেকে দুরে রাখতে এমন আয়োজন গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে।
প্রতিযোগিতায় প্রথম হওয়া আশরাফুল আলম কাশেম বলেন, প্রতিযোগিতায় অংশ নিতে সিলেট থেকে এসেছি। প্রথম হয়ে খুব ভাল লাগছে। নিজেকে সুস্থ্য রাখতে সু-শৃঙ্খল সমাজ গড়তে ম্যারথনসহ খেলাধুলার বিকল্প নেই।
প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া পাবনার ইমরান হোসেন বলেন, বর্তমান সমাজে মাদক, সন্ত্রাস ও অপরাধ বেড়েই চলেছে। মাদক, সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ও সু-স্বাস্থ্যের জন্য ম্যারাথনের বিকল্প নেই।
স্পের্টস লাভারস এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সোলায়মান হোসেন বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস দুর করতে প্রতি বছরই এ সব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের খেলাধূলা, কাবাডি, রশি টানাটানিসহ নানা খেলার আয়োজন হয়। এছাড়াও মনেজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।







