মির্জাপুরে পুলিশের কড়া নিরাপত্তায় বিএনপির সমাবেশ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলের গোড়াই অভার বিজ্রের নিচে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির নেতৃবৃন্দ জানান, ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংসদীয় আসন ১৩৫, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপির ধানের শীষের দলীয় মনোনয়ন দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক দুই বারের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীকে। এ উপলক্ষে শুক্রবার গোড়াই শিল্পাঞ্চলে দলের নেতাকর্মীদের নিয়ে সমাবেশ ডাকেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলমসহ গোড়াই ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি সংগঠন। বিকেলে এই সমাবেশে বিভিন্ন এলাকা থেকে শতশত দলীয় নেতাকর্মী সমাবেশস্থলে যোগ দেন।
অপর দিকে মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাবির মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব ও শ্রমিক নেতা ফিরোজ হায়দার খান একই এলাকায় অপর একটি বিক্ষোভ সমাবেশের ঘোষনা দিলে আইন-শৃঙ্ঘলার অবনতির আশংকায় পুলিশ প্রশাসান কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন। সকাল থেকেই গোড়াই এলাকায় পুলিশ অবস্থান নেন। সমাবেশকে ঘিরে গোড়াই এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও সতর্ক অবস্থায় ছিলেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ রাসেদুল ইসলাম ও দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. গিয়াস উদ্দিন গণমাধ্যম কর্মীদের বলেন, শান্তিপুর্ন ভাবে সমাবেশ শেষ হয়েছে। কোথাও কোন অপৃতিকর ঘটনা ঘটেনি।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *