মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি বিদায়ী ওসি মোহাম্মদ রাসেদুল ইসলামের স্থলাভিক্তিক হলেন। মোহাম্মদ রাসেদুল ইসলাম বদলী জনিত কারনে কিশোরগঞ্জের হোসেনপুর থানায় ওসি হিসেবে যোগদান করেছেন।
মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, মো. আব্দুল্লাহ আল মামুনের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলায়। তিনি সেবার ব্রত নিয়ে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপপরিদর্শক (এস আই) হিসেবে যোগদান করেন। তার কর্মদক্ষতার গুনে ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পেয়েছেন একাধিক পুরষ্কার। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় এবং কিশোরগঞ্জ সদর থানায় ওসি হিসেবে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ ব্যাপারে নবাগত ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, টাঙ্গাইল জেলার মধ্যে মির্জাপুর থানা একটি গুরুত্বপুর্ন ও স্বনামধন্য থানা। টাঙ্গাইলের সুযোগ্য পুলিশ সুপার মোহম্মদ শামসুল আলম সরকার স্যারের দিক নির্দেশনায় মির্জাপুর থানাকে একটি আদর্শ ও মডেল থানা হিসেবে উপহার দিতে চাই। জনবান্ধব পুলিশ প্রশাসন গড়ে তুলতে উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছি।







