টাঙ্গাইলে আটটি আসনের মধ্যে চারটি আসনে এনসিপির এমপি প্রার্থী ঘোষনা

মীর আনোয়ার হোসেন টুটুল
এয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনে এনসিপি এমপি প্রার্থীর নাম ঘোষনা করে চুড়ান্ত মনোনয়ন দিয়েছেন। গতকাল বুধবার এনসিপির পক্ষ থেকে রাজধানী ঢাকায় তাদের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে টাঙ্গাইলের চারটি আসনের চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলামসহ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার মির্জাপুর উপজেলা শাখার এনসিপির আহবায়ক ও মনোয়ন পাওয়া এমপি প্রার্থী খন্দকার মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এনসিপির মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থীরা হলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে টাঙ্গাইল জেলা এনসিপির সদস্য ও ধনবাড়ি উপজেলা এনসিপির প্রধান সমন্ময়কারী সাইদুল ইসলাম আপন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে এনসিপির কেন্দ্রীয় কমিটির ডেপুটি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনে টাঙ্গাইল জেলা এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল এবং টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে মির্র্জাপুর উপজেলা শাখার এনসিপির সমন্ময়কারী খন্দকার মাসুদ পারভেজ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *