মীর আনোয়ার হোসেন টুটুল
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে ঘাতক বাস চাপায় রাজশাহী বিশ^বিদ্যালয়ের আইবিএ বিভাগের সাবেক মেধাবী ছাত্র ও সিঙ্গার কোম্পানীর নবীন কর্মকর্তা শাফিউল মুজ নবীন (দীপ্তর) মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর শহরের মির্জাপুর বাইপাস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মেধাবী ছাত্র ও সিঙ্গার কোম্পানীর নবীন এই কর্মকর্তার মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ শুক্রবার এলাকাবাসি ও পুলিশ সুত্র জানায়, শাফিউল মুজ নবীন (দীপ্তর) পিতার নাম মো. শহীদুল্লাহ এবং মাতার নাম মিসেস ফেরদৌস বেগম। বাড়ি মির্জাপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাইমহাটি গ্রামে। তার পিতা মো. শহীদুল্লাহ মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ইংরেজী বিভাগের সাবেক অধ্যাপক। গ্রামের বাড়ি ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল হলেও পরিবার নিয়ে তিনি বাইমহাটি এলাকায় বসবাস করতেন।
নিহত দীপ্তর বাবা মো. শহীদুল্লাহ জানান, দীপ্ত রাজশাহী বিশ^বিদ্যালয়ের আইবিএ বিভাগের চতুর্থ ব্যাচের অত্যান্ত মেধাবী ছাত্র ছিল। ফাইনাল পরীক্ষায় সে তৃতীয় স্থান অর্জন করে। দীপ্ত পড়াশোনা শেষ করে বর্তমানে সিঙ্গার কোম্পানীর দিনাজপুর জেলার এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। তার ছোট মেয়ে নিষাদ আনজুম মনীষা রাজশাহী বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের একজন মেধাবী ছাত্র এবং ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে বর্তমানে আশা ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে কর্মরত। তিনি আরও জানান, শাফিউল মুজ নবীন (দীপ্ত) গতকাল বৃহস্পতিবার অফিস শেষ করে বাবা মায়ের সঙ্গে দেখা করতে বাসে দিনাজপুর থেকে মির্জাপুর আসতে ছিল। রাত সোয়া একটার দিকে বাস থেকে মির্জাপুর বাইপাসে নামার পর ঘাতক একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করলেও ঘাতক বাসটি আটক করতে পারেনি।
এদিকে দীপ্তর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে শোকের ছায়া নেমে আসে। আজ শুক্রবার বাদ জুমা মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে প্রথম নামাজে জানাজা এবং বাইমহাটী গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষ তাকে বাইমহাটী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। একজন মেধাবী ছাত্রী ও সিঙ্গার কোম্পানীর নবীন কর্মকর্তার মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওসমান গণি, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সুরাইয়া ইয়াসমিন এবং উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক তারেক আজিজ প্রমুখ।







