দক্ষিণ আফ্রিকায় আমিনুর সিদ্দিকীকে গুলি করে হত্যার ৭ দিন পর লাশ মির্জাপুরে দাফন

মীর আনোয়ার হোসেন টুটুল
দক্ষিণ আফ্রিকায় আমিনুর সিদ্দিকী নামের বাংলাদেশী ব্যবসায়ীকে সন্ত্রাসীরা গুলি করে হত্যার ৭ দিন পর লাশ মির্জাপুরে গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সারে নয়টায় গোড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নামাজে জানাজা শেষ সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি এবং টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমিনুরকে হত্যার ঘটনায় দক্ষিণ আফ্রিকা পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গত শুক্রবার (৫ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার লিম্পুপুর শহরে আমিনুর সিদ্দিকীর ব্যবসা প্রতিষ্ঠানে অস্্রধারী সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। আমিনুর সিদ্দিকীর পিতার নাম মো. আজিজ সিদ্দিকী। গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮ নং ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে।
আজ শুক্রবার গোড়াইল গ্রামের বাসিন্দা ও নিহত আমিনুর সিদ্দিকীর ভাই আসলাম সিদ্দিকী জানান, আমিনুর সিদ্দিকী দীর্ঘ দিন ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করেন। দক্ষিণ আফ্রিকায় জিম্বাবুয়ের শহরের সীমান্তবর্তী এলাকা লিম্পুপুর শহরে আকাশ সুপারশপ নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন আমিনুর সিদ্দিকী। গত শুক্রবার গভীর রাতে একদল সন্ত্রাসী ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তার মাথায় গুলি করে হত্যার পর পালিয়ে যায়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকাসহ মালামাল লুটে নেয় অস্্রধারীরা। এ বিষয়ে দক্ষিণ আফ্রিকায় ামলার পর সে দেমের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহ ভাজন আফ্রিকান দুই ঘাতককে গ্রেফতার করেছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *