মীর আনোয়ার হোসেন টুটুল
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষনার পর ১৩৫, টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য এমপি প্রার্থীরা নিচ খরচে পোষ্টার, ব্যানার, বিলবোর্ড, গোইট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জাসহ দেয়াল লিখন আজ শনিবার থেকে অপসারণ শুরু করেছেন।
আজ শনিবার মির্জাপুর উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, তফসিল ঘোষনার পর টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হক এবং সহকারী রিটার্নিং অফিসার ও মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন গতকাল শুক্রবার সড়ক মহাসড়ক ও বিভিন্ন অফিস আদালতের আশপাশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ত্রয়োদশ সংসদ নির্বাচনের সম্ভাব্য এমপি প্রার্থীর পোষ্টার, ব্যানার, বিলবোর্ড, গোইট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জাসহ দেয়াল লিখন আজ শনিবার ১৩ ডিসেম্বরের মধ্যে নিজ খরচে অপসারনের নির্দেশ প্রদান করেন। নির্দেশ প্রদানের পর প্রার্থীরা তাদের পোষ্টার, ব্যানার, বিলবোর্ড, গোইট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জাসহ দেয়াল লিখন অপসারণ করে যাচ্ছেন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হক এবং সহকারী রিটার্নিং অফিসার ও মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন বলেন, তফসিল ঘোষনার পর নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহণের লক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে।







