মীর আনোয়ার হোসেন টুটুল
মুক্তির মঞ্চ অর্জনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রদীপ প্রজ্জলন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আজ শনিবার ১৩ ডিসেম্বর টাঙ্গাইলের মির্জাপুরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সন্ধ্যা সোয়া ছয়টায় উপজেলা পরিষদ চত্তরে মুক্তির মঞ্চ অর্জনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রদীপ প্রজ্জলনের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সুরাইয়া ইয়াসমিন। এ সময় সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক তারেক আজিজ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মো. তাজউদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. যুবদিল খান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া করা হয়।







