মীর আনোয়ার হোসেন টুটুল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা বিএনপি ও এর সহযোগি সংগঠন প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এবং ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। মিছিলটি মির্জাপুর বাইপাস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে দলীয় কার্যালযের সামনে গিয়ে শেষ হয়। এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসরাম ফরিদ, আলম মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, সহসভাপতি আলী আজম সিদ্দিকী, সাবেক ভিপি আজম মৃধা বিএনপি নেতা আজাহারুল ইসলাম আজাহার ও আলতাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।







