মীর আনোয়ার হোসেন টুটুল
মুক্তির মঞ্চ অর্জনে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ রবিবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস টাঙ্গাইলের মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকাল দশটায় উপজেলা পরিষদ চত্তরে মুক্তির মঞ্চ অর্জনে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পনের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সুরাইয়া ইয়াসমিন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক তারেক আজিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মো. তাজ উদ্দিন সিকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।







