মির্জাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক মর্তুজ আলী খানের ইন্তেকাল

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি প্রধান শিক্ষক মো. মর্তুজ আলী খান (৭৬) গতকাল রবিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার পিতার নাম মৃত আছমত আলী খান। গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামে।
আজ সোমবার তার ছোট ভাই ও মির্জাপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিবাগের সাবেক সহকারী শিক্ষক মো. লিয়াকত আলী খান জানান, তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ্য ছিলেন। গতকাল রবিবার রাতে নিজ বাড়িতে তার শারীরিক অবস্থার অবনতি হলে মির্জাপুর সদরে একটি ক্লিনিকে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দশটায় তিনি মারা যান। শিক্ষক হিসেবে তিনি ছিলেন অমায়িক ও অনল বক্তা। তিনি কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি উচ্চ বিদ্যালয়ে প্রথমে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি প্রধান শিক্ষক হিসেবে মির্জাপুর উপজেলার ভাওড়া উচ্চ বিদ্যালয়, মির্জাপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয় এবং সর্বশে জামুর্কি নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে ন্যায় নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে কর্ম জীবন শেষ করেন। কর্মজীবনে তিনি মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে একাধিক বার দায়িত্ব পালন করে মির্জাপুর উপজেলার শিক্ষকদের সু-সংগঠিত করেন। পেয়েছেন একাধিক পুরষ্কার। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। আজ সোমবার বাদ জোহর ভাওড়া উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দায়ন করা হয়।
এদিকে মরহুম মর্তুজ আলী খানের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় বিএনপির মনোনীত এমপি প্রর্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী, জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল্লাহ তালুকদার, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন, এসিল্যান্ড তারেক আজিজ, ওসি মো. আব্দুল্লাহ আল মামুন, মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, উপজেলা ও টাঙ্গাইল জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতা মো. সহিনুর রহমান খান, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদ, সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান খান সাইদ এবং ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম আজাহার প্রমুখ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *