মীর আনোয়ার হোসেন টুটুল
৩১ বার ত্বোপধ্বনি ও মুক্তির মঞ্চে পুষ্পস্তবকের মধ্য দিয়ে আজ মঙ্গলবার টাঙ্গাইলে মির্জাপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সুচনা হয়েছে। সুর্যোদয়ের সঙ্গে মির্জাপুর থানা চত্বরে ৩১ বার ত্বোপধ্বনি ও পরে উপজেলা পরিষদ চত্তরে নির্মিত মুক্তির মঞ্চে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন, এসিল্যান্ড তারেক আজিজ, ওসি মো. আব্দুল্লাহ আল মামুন। এরপর উপজেলা বিএনপি ও এর সহযোগি সংগঠন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগন। পরে এক মিনিট নিরবতা পালন এবং বীর শহীদসহ দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।







