মির্জাপুরে জুলাই-গণঅভ্যুথ্থানে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলে মির্জাপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জুলাই-গণঅভ্যুথ্থান-২০২৪ এ গ্রাফিতি ও চিত্রংাকন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস উপজেলা পরিষদ মিলনায়তনে আজ মঙ্গলবার দুপুরে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সুরাইয়া ইয়াসমিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন এ সময় উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক তারেক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কহিনুর ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, কৃষি অফিসার মাহমুদা খানম ও একাডেমিক সুপার ভাইজার প্রবীর কুমার চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। জুলাই-গণঅভ্যুথ্থান-২০২৪ এ গ্রাফিতি ও চিত্রংাকন প্রতিযোগিতায় পুরষ্কারপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ভারতেশ^রী হোমস, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ, দেওহাটা আলহাজ¦ মো. জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং আলহাজ¦ একাব্বর হোসেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *