মির্জাপুরে বিজয় দিবসে ডিসপ্লে ও কুচকাওয়াজ প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় বরাটী উচ্চ বিদ্যালয়

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলে মির্জাপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ডিসপ্লে এবং কুচকাওয়াজ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় (বি এন বি উচ্চ বিদ্যালয়)। এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসপ্লে ও কুচকাওয়াজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিচারকদের চুড়ান্ত ফলাফলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ডিসপ্লেতে প্রথম এবং কুচকাওয়াজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ পুরষ্কার অর্জন করেছে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সুরাইয়া ইয়াসমিন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক তারেক আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, মির্জাপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন, ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কহিনুর ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, কৃষি অফিসার মাহমুদা খানম ও একাডেমিক সুপার ভাইজার প্রবীর কুমার চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *