মির্জাপুরে তিন দিন ব্যাপি বিজয় মেলার উদ্ধোধন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলে মির্জাপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণীয় ও বরণীয় করে রাখতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিন ব্যপি বিজয় মেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছেন। মেলায় বিভিন্ন স্টলে পিঠাসহ বিভিন্ন পসরা সাজানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সুরাইয়া ইয়াসমিন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক তারেক আজিজ, ওসি মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কহিনুর ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, সমাজ সেবা কর্মকর্তা মোবারক হোসেন, পরিসংখ্যান অফিসার মো. আব্দুল্লাহ আল ফাহাদ, কৃষি অফিসার মাহমুদা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার ও একাডেমিক সুপার ভাইজার প্রবীর কুমার চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিখ্ষখ-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলায় প্রচুর দর্শকের সমাগম হয়েছে। আগামী ১৮ ডিমেম্বর পর্যন্ত মেলা চলবে বলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. যুবদীল খান জানিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *