মির্জাপুরে মাটি বাহী ডাম্প ট্রাক আটক, দুই মাটি চোরকে লাখ টাকা জরিমানা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে মাটি বাহী ডাম্প ট্রাক আটক করেছে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। পাহাড়ের লাল মাটি কেটে চোরাই পথে মাটিসহ অবৈধ মাটির ড্রাম ট্রাক চলাচল করায় দুই মাটি চোরকে আটক করে এক লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারেক আজিজ। আজ মঙ্গলবার দুপুরে আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের বাবুল হোসেনকে ৫০ হাজার টাকা এবং পলাশতলী গ্রামের মনির হোসেনকে ৫০ হাজার টাকাসহ মোট এক লাখ টাকা জরিমানা করা হয় বলে সহকারী কমিশনার ভুমি অফিস জানিয়েছেন।
একটি মহল বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে মাটি কেটে ডাম্প ট্রাক দিয়ে বহন করায় গ্রামীণ আঞ্চলিক রাস্তা ঘাট ও ব্রিজ কালভার্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। টাঙ্গাইলেল জেলা প্রশাসক শরীফা হক ও মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিনের নির্দেশনায় বিভিন্ন এলাকায় মাটির ডাম্প ট্রাক আটকে অভিযান পরিচালিত হচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, একটি চক্র উপজেলার পাহাড়ি অঞ্চল আজগানা, লতিফপুর, তরফপুর, গোড়াই ও বাঁশতৈল এই পাঁচ ইউনিয়নের পাহাড়ের টিলার লাল মাটি চুরি করে কেটে নিচ্ছে। রাতে এই মাটি কাটায় এলাকার কাঁচা আধাপাকা রাস্তা ভেঙ্গে ব্যাপক ক্ষতি হচ্ছে। পাহাড়ের লাল মাটি কাটায় এক দিকে জীব বৈচিত্র ধ্বংস হচ্ছে, তেমনি এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রতি রাতে ড্রাম ট্রাক দিয়ে মাটি নেওয়ায় এলাকার রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুরইয়া ইয়াসমিন ও সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারেক আজিজ বলেন, মাটি বহনের ডাম্প ট্রাক আটকের জন্য বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়েছে। কোন অবস্থায় কাউকে ছাড় দেওয়া হবে না। আজ মঙ্গলবার দুটি ডাম্প ট্রাক আটক করে দুই মাটি চোরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদের এ অভিযান কঠোর ভাবে পরিচালিত হবে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *