মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সুরাইয়া ইয়াসমিন। এসিল্যান্ড তারেক আজিজের সঞ্চানায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুর ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন, ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী প্রমুখ।







