মির্জাপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট প্রদান বিষয়ক অবহিতকরণ সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট প্রদান বিষয়ক অবহিততরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেরা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ অবহিতকরণ সভার আযোজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন। অবহিত করণ সভায় উপজেলা প্রাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার প্রশাসকসহ কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসার প্রধানগন।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহানাজ আক্তার ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহনে সরকারি কর্মকর্তা-কর্মচারীগন কি ভাবে পোস্টাল ব্যালটে তাদের নিজের ভোট প্রদান করবেন এ বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত দেখান। এ সময় রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিস কর্মকার প্রমুখ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *