মীর আনোয়ার হোসেন টুটুল
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৩৬, টাঙ্গাইল-০৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় বিএনপি, জামায়াত ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৬ জন এমপি প্রার্থী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিনের নিকট মনোনয়নপত্র জমা করেছেন। বিকেল পাঁচটার মধ্যে তারা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহানাজ আক্তার জানিয়েছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আজ সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। মনোনয়পত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত দলীয় এমপি প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা আব্দুল্লাহ তালুকদার, গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী মো. তোফাজ্জল হোসেন, বাংলাদেশ ইটভাটা মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি (বর্তমানে বহিস্কৃত) ফিরোজ হায়দার খান (স্বতন্ত্র), বাংলাদেশ খেলাফত মসলিসের হাফেজ মাওলানা মনিরুজ্জামান খান এবং খেলাফত মসলিসের অধ্যক্ষ আবু তাহের।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহানজ আক্তার এবং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন বলেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে নির্বাচন কমিশনের নির্দেশ মত সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।







