মীর আনোয়ার হোসেন টুটুল
বিএনপির দলীয় মনোনীত এমপি প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন জনগনের ভোটে নির্বাচিত হলে মির্জাপুরকে মাদক মুক্তসহ এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাবো। তিনি বলেন প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষ ভুমিকায় আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচিন উৎসব মুখর হবে বলে আমার বিশ^াস। আমি দল মত বুঝি না, আমি এলাকার সন্তান আমার মুল লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে এলাকার উন্নয়ন। তিনি আজ সোমবার ১৩৬, টাঙ্গাইল-০৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিনের নিকট মনোনয়নপত্র জমাদানের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা কোন প্রতিহিংসা নয়, সকলকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। দীর্ঘ দিন পর আমাদের নেতা তারেক রহমান দেশে আসায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
দুপুর সোয়া বারটার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি উপজেলা পরিষদ চত্তরে আসেন। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক স্বল্প কয়েকজন নেতাকর্মী নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহানজ আক্তারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, টাঙ্গাইল জেরা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডি এম শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম হসীন প্রমুখ। মনোনয়নপত্র জমাদানের সময় উপজেলা পরিষদ চত্তরে মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও এর সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।







