মির্জাপুরে ছিন্নমুল অসহায়দের মাঝে ইউএনওর শীতের কম্বল বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন ছিন্নমুল অসহায়দের মাঝে শীতের কম্বল বিতরণ করেছেন। গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে তিনি সমাজের ছিন্নমুল, অসহায় ও দরিদ্র শ্রমজীবি নারী পুরুষদের মাঝে এ শীতের কম্বল তুলে দেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন, এসিল্যান্ড তারেক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কহিনুর ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন, সমাজ সেবা কর্মকর্তা মো. মোবারক হোসেন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. যুবদীল খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়ার ইয়াসমিন বলেন, টাঙ্গাইল জেরা প্রশাসক শরীফা হকের নির্দেশনায় মির্জাপুর পৌরসভার প্রশাসক ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে সমাজের ছিন্নমুল ও অসহায় নারী পুরুষদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হচ্ছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *