সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে শোকসভা দোয়া মাহফিল

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সারে দশটায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় কতৃপক্ষ এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ছিল বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার পুর্ব নির্ধারিত দিন। ফলাফল ঘোষনার পুর্বে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে শোকসভা এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাসহ তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা শেখ আব্দুল ওয়াহাব। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুরহাস উদ্দিনসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের বিএনপির মনোনীত দলীয় এমপি প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কারাম আজাদ সিদ্দিকী।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *