মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নতুন শিক্ষা বর্ষের প্রথম দিনে আজ বৃহস্পতিবার স্কুলে স্কুলে সরকারি নির্দেশনা মেনে বই উৎসব হয়েছে। বছরের প্রথম দিনে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা ও এবতেদায়ী মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীরা হাতে নতুন বই পেয়ে তাদের উচ্চাসের কথা জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন. এসিল্যান্ড তারেক আজিজ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার এবং প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. জান্নাতুর ফেরদৌস জানিয়েছেন সরকারি নির্দেশনা মেনে বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় সুন্দর ও শান্তিপুর্ন পরিবেশে শিক্ষকগন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন তুলে দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে দেখা গেছে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন শিক্ষকগন। একই ভাবে উপজেলার মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দেওহাটা আলহাজ¦ মো. জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়, জামুর্কি নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়, আগধল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরাটী হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুষ্টকামুরি আফাজ উদ্দিন দাখিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে।







