মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে রাতে রাস্তায় ঘুরে ঘুরে রাস্তার পাশে শুয়ে থাকা ছিন্নমুল অসহায়দের মাঝে শীতের কম্বল তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন। গত কয়েক দিন ধরে তিনি মির্জাপুর পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন এবং ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়েকর বিভিন্ন বাস স্টেশনের পাশে রাস্তায় শুয়ে থাকা অসহায়দের মাঝে শীতের কম্বল নিজের হাতে তুলে দিচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসারের এমন মহতী উদ্যোগকে সআবাগত জানিয়েছেন সাধারণ মানুষ। গতকাল বুধবার রাতে পৌরসভার বিভিন্ন রাস্তার পাশে শুয়ে থাকা ছিন্নমুলদের মাঝে রাতে শীতের কম্বল তুলে দেন। এর আগে গত মঙ্গল, সোম ও রবিবারও তিনি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সমাজের ছিন্নমুল, অসহায় ও দরিদ্র শ্রমজীবি নারী পুরুষদের মাঝে এ শীতের কম্বল তুলে দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়ার ইয়াসমিন বলেন, গত বেশ কিছু দিন ধরে চারপাশে জেঁকে বসেছে প্রচন্ড শীত। শীত নিবারনের জন্য নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে। নিজের দায়িত্ববোধ থেকে এবং প্রশাসনের একজন কর্মচারী হিসেবে অসহায়দের পাশে দাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমেও সমাজের ছিন্নমুল ও অসহায় নারী পুরুষদের মাঝে শীতের কম্বল বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।







