মির্জাপুরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতিসহ আট নেতা গ্রেফতার

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী মামলাসহ বিভিন্ন মামলায় আওয়ামীলীগের নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি হাজী আবুল হোসেনসহ আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের আট নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায় গত কয়েক দিনের ব্যবধানে বিভিন্ন এরাকায় অভিযান চালিয়ে তাদরে গ্রেফতার করা হয়।
আজ শনিবার দুপুরে মির্জাপুর শহরের শহীদ মিনার এলাাকা থেকে গ্রেফতার হয়েছে উপজেলা আওয়ামীলীগের নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি হাজী আবুল হোসেন। তার বাড়ি পৌরসভার পোষ্টকামুরী খলাপাড়া গ্রামে। এর আগে পোষ্টকামুরী এলাকা থেকে গ্রেফতার হয়েছে উপজেলা যুবলীগের নেতা রিপন মিয়া, ভাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আওয়ামীলীগ নেতা মোকলেছুর রহমান, ভাওড়া ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, আজগানা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান এমারত এবং আজগানা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে যুবলীগ নেতা শরিফুল ইসলাম রুদ্রসহ আট নেতাকর্মী গ্রেফতার হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী মামলাসহ বিভিন্ন মামলায় পলাতক আসামীদের গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *