মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নির্বাচনী পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও মাধ্যমিক শিক্ষার গুণগত মানোউন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া ইয়াসমিনকে মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে। আজ রবিবার (৪ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিনকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারগনগন পরিচিতি হন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসেন টুটুল, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন তালুকদারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপারগন। মতবিনিময় সভায় প্রধান অতিতি ও উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমিক শিক্ষার মনোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ^াস দিয়েছেন।







