সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মির্জাপুরে দোয়া মহাফিল

মীর আনোয়ার হোসেন টুটুল
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্বার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ এর সহযোগি সংগঠন মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এবং টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ ও পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা প্রমুখ। পরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্বার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *