মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নতুন কহেলা কলেজে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা এগাটায় কলেজ মিলনায়তনে কলেজের প্রতিষ্ঠাতা মো. নাসির উদ্দিন বাবুল এবং শিক্ষক-কর্মচারী এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে নতুন কহেলা কলেজের শিক্ষা শিক্ষার্থী, এলাকাবাসি এবং স্থানীয় বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। পরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।







