মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ টেনিং সেন্টারে ২৩ তম ব্যাচের বিভাগীয় ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে টেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যাান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি মোহমা¥দ আশফাকুল ইসলাম প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষাণার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
এ সময় পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি (ক্যারিকুলাম) ড. এ এইচ এম কামরুজ্জামান, ডেপুটি কমাড্যান্ট মাহফুজুর রহমানসহ পুলিশ ট্রেনিং সেন্টারের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ বছর ২৩ তম ব্যাচের বিভাগীয় ক্যাডেট এসআইদের (নি.) মোট প্রশিক্ষার্থী ছিল ১৭৬ জন।
এ সময় প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে ব্রতী হওয়ার নির্দেশনা দেন।







