মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধ করণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ মতবিনিময় ও প্রচারনা সভার আয়োজন করে। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদ মাদ্রাসার ঈমাম ও সুপারসহ জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন







