মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীকে রণদা নাট মন্দিরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আবুল কালাম আজাদ সিদ্দিকী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি। গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারী) রাতে আবুল কালাম আজাদ সিদ্দিকী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রণদা নাট মন্দিরে অষ্টকালিন নীলাকীত্তন অনুষ্ঠানে নির্বাচনী গণসংযোগে গেলে কমিটির সদস্যবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় আবুল কালাম আজাদ সিদ্দিকীর সঙ্গে ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ ও আলম মৃধাসহ বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







