মীর আনোয়ার হোসেন টুটুল
বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন এইচআরএম বলেছেন জনগনের আস্থা অর্জনে ব্রতী হয়ে পুলিশ বাহিনীর সকল সদস্যদের নিরপেক্ষ ভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, তোমাদের প্রশিক্ষণ লব্দ জ্ঞানের উৎকর্ষতা, সততা, নিষ্ঠা, একাগ্রতা কর্মজীবনে প্রয়োগ করতে হবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিরপেক্ষ ভাবে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জন করতে হবে। তিনি আরও বলেন তোমরা সম্পুর্ন মেধার মাপ কাঠিতে বাংলাদেশ পুলিশে নিয়োগ লাভ করেছো। তিনি আজ মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৭ তম টিআরসি ব্যাচের ৪২৫ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
সকাল সারে নয়টায় প্রধান অতিথি টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যাডেট গ্রাউন্ড মাঠে পৌছালে নবাগত প্রশিক্ষণরত পুলিশ বাহিনীর সদস্যগন তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি সালাম গ্রহণ মাঠ পরিদর্শন, বক্তব্য প্রদান এবং পরে মৌলিক প্রশিক্ষণে সক্রিয় ভিত্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরাষ্কার প্রদান করেন। এ সময় পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডার (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম, টাঙ্গাইল জেলা পুলিশ, টাঙ্গাইলেল মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের উর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, স্থানীয় প্রশাসন এবং নবাগত পুলিশ বাহিনীর অভিভাবকসহ গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।







