মীর আনোয়ার হোসেন টুটুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ মির্জাপুর নির্বাচনি এলাকায় নির্বিগ্নে ভোট গ্রহণের লক্ষে আজ সোমবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুপুরে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন এবং মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর হাফিজুর। এ সময় মির্জাপুর-নাগরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আদনান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ওসি (তদন্ত) রাসেল, র্যাব-১৪, বিজিবি এবং আনসার ও ভিডিপি। যৌথ বাহিনীর বিশেষ মহড়া উপজেলা পরিষদ থেকে বের হয়ে মির্জাপুর শহর এবং ঢাকা-টাঙ্গাইল মহাড়কের জামুর্কি আন্ডার পাস থেকে ঘুরে গোড়াই ক্যাডেট কলেজ এলাকায় গিয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। মির্জাপুর এস কে পাইরট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনসার ও ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে মির্জাপুর উপজেলায় একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নে ১২৬ টি ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে ১২৬ ভোট কেন্দ্রের নিয়মিত মনিটরিং, শান্তিপুর্ন ও সুষ্ঠু ভাবে ভোট গ্রহণের লক্ষে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন করেছেন। এছাড়া সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, ফায়ার সার্ভিস ও আনসার ভিডিপির সমন্ময়ে শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। ১২৭ জন প্রিজাইডিং অফিসার, ৭২৬ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১৪৫২ জন পুলিং অফিসারদের বিশেষ বাবে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার মো. সাজেদুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ উপজেলায় মোট ভোটার রয়েছে ৩ লাখ ৭০ হাজার ৮২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৫ হাজার ১২৩ জন এবং নারী ভোটার এক লাখ ৮৬ হাজার ৭০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ০৬ জন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনে তিন জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা ও কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন ওরফে আব্দুল্লাহ তালুকদার (দাড়ি পাল্লা) এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় নেতা মো. তোফাজ্জল হোসেন (হাতী)।







