মীর আনোয়ার হোসেন টুটুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন ওরফে আব্দুল্লাহ তালুকদার নির্বাচনি ইসতেহার ঘোষণা করেছেন। আজ সোমবার সন্ধ্যায় মির্জাপুর পুরাতন বাস স্টেশনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ ইসতেহার পাঠ করেন এমপি প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন। ইসতেহারে মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত মির্জাপুর, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, ন্যায় ও ইনসাফ ভিক্তিক সমাজ গঠন, বংশাই নদী ভাঙ্গনে স্থায়ী বাঁধ নির্মান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গোড়াই-সখীপুর-রোডের হাটুভাঙ্গা বিজ্রের টোল আদায় বন্ধসহ ২৫টি উন্নয়ন মুলক ইসতেহার পাঠ করেন। এ সময় উপজেলা জামায়াতের আমীর ইয়াহ ইয়াহ খান মারুফ, সেক্রেটারী আবুল কাশেম মৃধা, সহকারী সেক্রেটারী শাজাহান মিয়া ও মহিলা জামায়াতের নেত্রী রোকসানা বেগমসহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইসতেহার পাঠ অনুষ্ঠানে মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য আব্দুর রউফ নামে এক বীর মুক্তিযোদ্ধা আনুষ্ঠানিক ভাবে জামায়াতে যোগদান করেন। তাকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন জামায়েতের নেতৃবৃন্দ।







