মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে কঠোর নিরাপত্তার মধ্যে বিবিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনি মালামাল প্রেরণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে ক্লোজ াসর্কিট ক্যামেরা। সকাল থেকে উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালযের সামনে থেকে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সমন্ময়ে গঠিত ফোর্সের মাধ্যমে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনি মালামাল প্রেরণ শুরু হয়েছে।
নির্বাচন অফিস সুত্র জানায়, মির্জাপুর উপজেলায় ১২৬ ভোট কেন্দ্র রয়েছে। এছাড়া টাঙ্গাইল জেলায় আটটি নির্বাচনি এলাকায় মোট কেন্দ্র রয়েছে ১০৬৩। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। কেন্দ্র পরিচালনার জন্য ৬৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৮ হাজার ৮৯৬ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। এর মধ্যে পুলিশ দুই হাজার ৪২৫ জন, বিজিবি ৩৮০ জন, সেনাবাহিনী দুই হাজার, আনসার ১৩ হাজার ৮১৯ জন, র্যাব ৮০ জন ও আনসার ব্যাটারিয়ান সদস্য ১৯২ জন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন বলেন, প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে মালামাল প্রেরণসহ সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।







