মীর আনোযার হোসেন টুটুল
আজ বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইলের মির্জাপুরে ১২৬ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। সহকারি রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন জানিয়েছেন নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ হচ্ছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভাল রয়েছে। স্টাইকিং ফোর্স কাজ করছেন।
অপর দিকে টাঙ্গাইলের আটটি নির্বাচিত এলাকায় ১০৬৩ ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গ্রণ শুরু হয়েছে। সকাল সারে সাতটা তেকে ভোট গ্রহণ শুরু হয়। মির্জাপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুর উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে খোঁজ নিয়ে দেখা গেছে ভোটরগন লাইনে দাড়িয়ে সু-শৃঙ্খল পরিবেশে ভোট দিচ্ছেন। টাঙ্গাইল সদর আসনের বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, জামায়াতের প্রার্থী আহছান হাবিব মাসুদ, টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক দুই বারের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা ও কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন ওরফে আব্দুল্লাহ তালুকদার (দাড়ি পাল্লা) এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় নেতা মো. তোফাজ্জল হোসেন (হাতী) নিজ নিজ কেন্দ্রে বোট প্রদান করেছেন।
টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরীফা হক জানিয়েছেন যৌথবাহিনীর সর্বত্বিক প্রচষ্টায় শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহণ হচ্ছে।







