মির্জাপুরে কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ছিল উপচেপরা ভিড়

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পরার মত। দীর্ঘ দিন পর তারা নিজের ভোট নিজে দিতে পেরে খুঁশির কথা জানিয়েছেন। একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নের ১২৬ কেন্দ্রের মধ্যে অন্তত ৩০ টি ভোট কেন্দ্র ঘুরে নারী ভোটারদের এমন উপস্থিতি দেখা গেছে। সকাল সারে সাত থেকে বিকেল সারে চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। মির্জাপুর পৌরসভার মির্জাপুর এস কে পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, কুইচতারা এম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ভাতগ্রাম কৈলাশ রাখাল শ্রীভাস ইন্সটিটিউট, জামুর্কি নবাব স্যার আব্দুল গণি উচচ বিদ্যালয় কেন্দ্র, মহেড়া আনন্দ উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ডিটিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, বংশাই স্কুল এন্ড কলেজ কেন্দ্র, গোড়াই নাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং কাণ্ঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে ভোটরগন ভোট দিচ্ছেন। প্রায় কেন্দ্রেই অসুস্থ্য ও বয়স্ক ভোটারদের ভোট দিতে দেখা গেছে। তারা সন্তানের কাঁদে ভর দিয়ে ভোট দিতে এসেছিলেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন জানিয়েছেন সুষ্ঠু ও শান্তিপুর্ন ভোট গ্রহণের লক্ষে প্রশাসনের সব ধরনের প্রস্তুতি ছিল। প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, আনসার মোতায়েন ছিল। এছাড়া নিয়মিত টহল দিয়েছেন স্টাইকিং ফোর্স।
টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের ধানের মীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী (দাড়ি পাল্লা) টাঙ্গাইল জেলা ও কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন ওরফে আব্দুল্লাহ তালুকদার এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী (হাতি) মো. তোফাজ্জল হোসেন জানিয়েছেন দু. একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট মোটামুটি শান্তিপুর্ন ভাবে শেষ হয়েছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *