মীর আনোয়ার হোসেন টুটুল
ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনে ৭১ হাজার ভোট বেশী পেয়ে বেসরকারী ভাবে এমপি নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। আজ বৃহস্পতিবার রাত দশটায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন উপজেলা পরিষদ মিলনায়তরে দ্বিতয়ি তলায় ফলাফল ঘোষণা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষনা করেছেন। সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড আব্দুর রউফ মিয়া ও সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফের নিকট ফলাফল সিট তুলে দেন। এ সময় এসিল্যান্ড তারেক আজিজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন, কৃষি অফিসার মাহমুদা খানম, শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনিীর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণা অনুযায়ী মির্জাপুর উপজেলার ১২৬ ভোট কেন্দ্রে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী পেয়েছেন এক লাখ ৪১ হাজার ৩১৮ ভোট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন ওরফে আব্দুল্লাহ তালুকদার পেয়েছেন ৭০ হাজার ২৬৭ ভোট। আবুল কালাম আজাদ সিদ্দিকী ৭১ হাজার ৫১ ভোট বেী পেয়ে বেসরকারী বাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী মো. তোফাজ্জল হোসেন (হাতী) পেয়েছেন এক হাজার ৯২ ভোট।
এ ব্যাপারে নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী তার প্রতিক্রিয়া ব্যক্ত করে রাতে বলেন, এলাকার সকল ধর্ম বর্ণের মানুষ আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। সকলকে নিয়ে মির্জাপুরকে একটি মডেল উপজেলা হিসেবে উপহার দিতে চাই।
অপর দিকে বেসরকারী ভাবে ফলাফল ঘোষনার পর রাতেই বিএনপি ও এর সহযোগি সংগঠনের বিপুর সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসি আনন্দ মিছিল বের করে।







