টাঙ্গাইলে ৮ টি আসনের ৭ টিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র এমপি নির্বাচিত

মীর আনোয়ার হোসেন টুটুল
গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে ৮ টি আসনের মধ্যে ৭ টিতে বিএনপি প্রার্থী এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থী এমপি নির্বাচিত। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া বারটায় টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শরীফা হক তার সম্মেলন কক্ষে বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষনা করেন। নির্বাচিতরা এমপিরা হলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) মাহবুব আনাম স্বপন ফকির (বিএনপি), টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আব্দুস সালাম পিন্টু (বিএনপি), টাঙ্গাইল-৩ (ঘাটাইল) মো. লুৎফর রহমান খান আজাদ (স্বতন্ত্র), টাঙ্গাইল-৪ (কালিহাতি) মো. লুৎফর রহমান মতিন (বিএনপি), টাঙ্গাইল-৫ (সদর) সুলতান সালাউদ্দিন টুকু (বিএনপি), টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) মো. রবিউল আউয়াল লাভলু (বিএনপি), টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আবুল কালাম আজাদ সিদ্দিকী (বিএনপি) এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) এড. আহমেদ আযম খান (বিএনপি)।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *