এমপি নির্বাচিত হওয়ায় আবুল কালামকে মাধ্যমিক শিক্ষক সমিতির ফুলের শুভেচ্ছা

মীর আনোয়ার হোসেন টুটুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনে বিপুল ভোটের ব্যবধানে তৃতীয় বারের মত এমপি নির্বাচিত হওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। আজ শনিবার দুপুরে তার বাস ভবনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসেন টুটুলসহ সমিতির নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
অপর দিকে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মির্জাপুর উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার এলাকা দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *