মীর আনোয়ার হোসেন টুটুল
বিপুল ভোটের ব্যবধানে তৃতীয় বারের মত এমপি নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান টাঙ্গাইলের মির্জাপুরবাসি। গত বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী বিপুল ভোট পেয়ে তৃতীয় বারের মত এমপি নির্বাচিত হন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক। আজ শনিবার দুপুরে তার বাস ভবনে বিএনপিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীগন তার সঙ্গে দেখা করতে গণমাধ্যমকর্মীদের কাছে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আবুল কালাম আজাদ সিদ্দিকীর মত একজন সহজ সরল ও জনগন বান্ধব ব্যক্তিকে আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই। বিএনপির চেয়ারম্যান ও তরুণ প্রজন্মের অহংকার তারেক রহমানসহ বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ আবুল কালাম আজাদ আজাদ সিদ্দিকীকে টাঙ্গাইল থেকে মন্ত্রী দেবেন এমনটাই প্রত্যাশা করছি।
উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ মিয়া, শিক্ষক নেতা মো. আতিকুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন বলেন, আবুল কালাম আজাদ সিদ্দিকী ছাত্র জীবন থেকে ছাত্রদলের রাজনীতি দিয়ে বিএনপিতে প্রবেশ করেন। তিনি তৃণমুল থেকে উঠে এসে ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ১৯৮৭ সালে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভিপি, ১৯৯১ ও ১৯৯৪ সালে মির্জাপুর উপজেলা বিআরডিবির দুই বারের চেয়ারম্যান, মির্জাপুর উপজেলা বিএনপির একাধিকবার সভাপতি, টাঙ্গাইল জেলা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং ১২ জুন সংসদ নির্বাচনে দুই বার এমপি নির্বাচিত হন। সর্বশেষ গত বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তৃতীয় বারের মত এমপি নির্বাচিত হন। বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে ছিল তার অগ্রণী ভুমিকা। গত ১৭ বছর তিনি মামলা হামলা, জেল জুলুমসহ নানা ভাবে নির্যাতনের শিকার হয়েছেন। সর্বশেষ তার বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও মিথ্যা সাজানো মামলা দিয়ে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জেলে থাকা অবস্থায় তিনি শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পরেন। দুঃসময়ে তিনি মির্জাপুরে বিএনপিকে টিকিয়ে রেখেছেন মির্জাপুরবাসির প্রাণের দাবী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি আবুল কালাম আজাদ সিদ্দিকীকে মুল্যায়ন করে মন্ত্রী প্রতিমন্ত্রীর স্থান দেবেন।
এ ব্যাপারে আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, শহীদ জিয়া ও প্রয়াত বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া বিএনপির সংগঠনের সঙ্গে আমি জড়িত এটাই আমার বড় পাওয়া। আমি জনগনের রাজনীতি করি। এলাকার জনগনই আমার সব। জনগনের সুখে-দুঃখে সব সময় থাকতে চাই। জনগন আমাকে ভালবেসে বিপুল ভোট দিয়ে তৃতীয় বারের মত এমপি নির্বাচিত করেছেন। এখন এলাকাবাবাসির দাবী আমাকে মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান। বিএনপি তথা দল আমার কাজের প্রতি মুল্যায়ন করে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন আমি ন্যায় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও জনগনের সেবা করে যাবো এটাই আমার প্রত্যাশা।







