মির্জাপুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী মতবিনিময় সভা করেছেন। মির্জাপুরের উন্নয়নে নবনির্বাচিত এমপি দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন এবং সরকারী দপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন এবং। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা এগাটায় উপজেলা পরিষদ মিলানয়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মির্জাপুর উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন পরিচয় দেন এবং নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন। উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এসিল্যান্ড তারেক আজি, ওসি আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কহিনুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, কৃষি অফিসার মাহমুদা খানমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তাজউদ্দিন সিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এস এম মহসিন প্রুখ উপস্থিত ছিলেন

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *