মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা বিএনপির পক্ষ থেকে নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে মির্জাপুর বাইপাস রোড এলাকায় বিএনপির বর্ধিত সভায় মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের বিএনপি ও এর সহযোগি সংগঠন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিপুল বোটে নির্বাচিত তৃতীয় বারের মত নির্বাচিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপিকে পৌরসভা এবং ১৪ ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানান। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডি এম শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন ও সভাপতি হযরত আলী মিঞাসহ বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।







