মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে চলতি মৌসুমে সরিষার ভাল ফলন হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভাল হয়েছে এবং হাট বাজারে নায্য দাম পেয়ে কৃষরা খুঁশি। আজ সোমবার উপজেলার কয়েকটি এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে কৃষকরা ব্যস্ত জমি থেকে পাকা সরিষা তুলতে।
মির্জাপুর উপজেলা কৃষি অফিস সুত্র জানায়, চলতি বছর মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়নে ১৪ হাজার ৭৯০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। সরিষার মধ্যে রয়েছে টরি, মাঘি ও বারি ১৪ ও ১৭ জাতের। হাট বাজারে প্রতি মন সরিষা তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। ভাল পেয়ে কৃষকরাও খুঁশি। আবার সরিষার কচি পাতা সবজি হিসেবে, পেকে গেলে বীজ তেলে তেল হয় এবং ডালপালা জালানি হিসেবে ব্যবহার হয়। সরিষার আবাদে কৃষকরা দুই দিক দিয়েই লাভবান হচ্ছে বলে কৃষি বিভাগ জানিয়েছেন।।
এদিকে উপজেলার পৌরসভা, ভাওড়া, ওয়ার্শি, ভাদগ্রাম, বানাইল, আনাইতারা, বহুরিয়া, ফতেপুর, জামুর্কি ও লতিফপুর ইউনিয়নের কৃষকরা এখন সরিষা ক্ষেতে পাকা সরিষা উঠাতে ব্যস্ত সময় পার করছে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা খানম বলেন, মির্জাপুর উপজেলায় প্রায় ১৪ হাজার ৭৯০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্য মাত্র ধরা হয়েছিল। আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ও উৎপাদন দুটিই ভাল হয়েছে। হাট বাজারে ভাল দাম পেয়ে কৃষকরাও খুঁশি। প্রতিমন সরিষা বিক্রি হচ্ছে তিন হাজার টাকা। সরিষার উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের সার বীজসহ বিভিন্ন উপকরন বিনামুল্যে দেওয়া হয়েছিল। সরিষার আবাদ বাড়ানোর জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।







