মির্জাপুরে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলার শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আহছান হাবীব মাসুদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা শাখার নায়েবে আমীর মো. ইয়াহ ইয়াহ খান মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক ও মির্জাপুর উপজেলা শাখার সাবেক নায়েবে আমীর অধ্যক্ষ মো. আব্দুল্লাহ তালুকদার ও সেক্রেটারী মো. আবুল কাশেম মৃধা প্রমুখ। ইফতারের পুর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *