মির্জাপুরে ঈদে বিনামুল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল পাচ্ছে ১৮ হাজার পরিবার

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসভা এবং ১৪ ইউনিয়নে ঈদ উপলক্ষে বিনামুল্যে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল পাচ্ছে ১৮ হাজার দরিদ্র পরিবার। গতকাল শনিবার থেকে ট্যাক অফিসারের মাধ্যমে পৌরসভা এবং ১৪ ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত।
আজ রবিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুহাম্মদ কহিনুর ইসলাম বলেন, সরকারি নীতিমালা অনুসরন করে এলাকার দরিদ্র পরিবার যাচাই বাছাইয়ের মাধ্যমে জনপ্রতি ১০ কেজি হারে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব এবং এসিল্যান্ড তারেক আজিজ চাল বিতরণ কার্যক্রম নিয়মিত মনিটরিং করছেন। মির্জাপুর পৌর, মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, ওয়ার্শি, আনাইতারা, ভাতগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, আজগানা, তরফপুর এবং বাঁশতৈল ইউনিয়নে চেয়ারম্যান-মেম্বারদের সার্বিক সহযোগিতায় প্রায় ১৮ হাজার দরিদ্র পরিবার জনপ্রতি ১০ কেজি হারে এ বছর ঈদে ভিজিএফের চাল পাচ্ছে। প্রতিটি এলাকায় সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে চাল বিতরণ হচ্ছে। কোথাও কোন সমস্যা হচ্ছে না।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *