মির্জাপুরে যুবদল নেতা ইউসুফ খুন ইটভাটার বালির নিচ থেকে লাশ উদ্ধার গ্রেফতার-২

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে যুবদলের নেতাকে নির্মম ভাবে খুন করে লাশ ইটভাটার মাটির নিচে চাপা দিয়ে রাখে হত্যাকারীরা। নিখোঁজের চার দিন যুবদল নেতা ইউসুফ খান (৩২) এর লাশ ইটভাটার মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তার পিতার নাম মো. দুলাল খান। গ্রামের বািিড় ১১ নং আজগানা ইউনিয়নের ঘাগড়াই কুড়াতলী গ্রামে। ইউসুফ ১১ নং আজাগানা ইউনিয়নের চার নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। এ ঘটনায় পুলিশ রিজন ও হানিফ নামে দুই যুবককে গ্রেফতার করেছে।
আজ মঙ্গলবার রাতে ইউসুফের ভাতিজা নিরব মিয়া ও বড় বোন পান্না আক্তার বলেন, মাটির ব্যবসা নিয়ে পুলিশের হাতে গ্রেফতার রিজন ও হানিফদের সঙ্গে ইউসুফের রিবোধ ছিল। গত ১৪ মার্চ তার ছোট ভাই ইউসুফ মিয়াকে পুলিশ পরিচয় দিয়ে ফোন করে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর আর বাড়ি ফিরেনি। তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল। পরে পরিবারের পক্ষ থেকে মির্জাপুর থানায় অভিযোগ করেন। তাদের ধারনা রিজন ও হানিফসহ তাদের সহযোগিরা ইউসুফকে হত্যা করেছে। তাদের আটকের পর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের দেওয়া তথ্যমতে আজ মঙ্গলবার রাতে আজগানা ইউনিয়নের আলমাসের ইটভাটার মাটির নিচ থেকে ল যুবদল নেতা ইউসুফের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে শোকের চায়া নেমে আসে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি (তদন্ত) রাসেল বলেন, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের ব্যবস্থা করা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার দুইজনকে আটক করা হয়েছে।
এদিকে যুবদল নেতা ইউসুফ খানের খুনীদের দৃষ্টান্ত মুলক শাস্তি ও ঘটনার সঙ্গে জড়িত অপর ঘাতকদের দ্রুত গ্রেফতারসহ তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদিন আরিফ, আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল গণি বোখারি ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার এলাকা দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *