মির্জাপুরে আগুনে পুড়ে পৌরসভার দুই পরিচ্ছন্নতাকর্মীর বাড়িঘর পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি

মীর আনোয়ার হোসেন টুটুল
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুনে পুড়ে মির্জাপুর পৌরসভার দুই পরিচ্ছন্নতাকর্মী চিত্ত রঞ্জন (৩৪) ও কার্তিক (৪০) এর ঘরবাড়ি বাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাষয়-ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা বলে ধারনা করা হচ্ছে। আজ বুধবার বেলা সারে এগারটার দিকে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার কাণ্ঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। দীর্ঘ চেষ্টার পর দমকল বাহিনী ও স্থানীয় লোকজন যৌথ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ভয়াবহ আগুনে কার্তিক ও চত্ত রঞ্জনের পরিবার সর্বশান্ত হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে তাদরে বাড়ির আশপাশের ২০-২৫ টি পরিবার।
মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলী আযম সিদ্দিকী এবং মাহবুব আলম জানান, বেলা সারে এগারটার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সুত্রপাত হয়। মুহর্তের মধ্যে আগুন চার পাশে ছড়িয়ে কার্তিক ও চিত্ত রঞ্জনের ঘরবাড়িসহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন মির্জাপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আশপাশের লোকজনের সহযোগিতায় আগুনের নিয়ন্ত্রনের চেষ্টা করে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে মির্জাপুর পৌরসভার দুই পরিচ্ছন্নতাকর্মী কার্তিক ও চিত্ত রঞ্জনের পরিবার সর্বশান্ত হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা বলে ধারনা করা হচ্ছে।
এদিকে মির্জাপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী চিত্ত ও কার্তিক অসহায় দুই পরিবারের সার্বিক সহায়তার আশ^াস দিয়েছেন বিএনপির জাতীয় সির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক এবং টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের সংসদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব, পৌরসভার প্রশাসক ও এসিল্যান্ড তারেক আজিজ এবং সাবেক কাউন্সিলরআলী আযম সিদ্কিী।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *