মির্জাপুরে স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

মীর আনোয়ার হোসেন টুটুল
দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোবধ্বনি, উপজেলা পরিষদ চত্তরে বীর শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার ৭১ এ বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সুচনা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব, এসিল্যান্ড তারেক আজিজ, ওসি ওসি আব্দুল্লাহ আল মামুন, মাননীয় সংসদ সদস্যের পক্ষে তার পুত্র ফারহান আজাদ মুগ্ধ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সিনিয়র নেতা আব্দুল কাদের সিকদার, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ ও আলম মৃধাসহ বিএনপি ও এর সহযোগি সংগঠন, উপজেরা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। পরে বীর শহীদ এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার এলাকা দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *